গোকুলনগরে কালীমূর্তি ভেঙে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা দুর্বৃত্তদের

অনলাইন ডেস্ক, ২৮ জুলাই, ২০২৫: সকালে মন্দির থেকে উদ্ধার হল ভাঙা কালীমূর্তি। কমলাসাগর বিধানসভার গোকুলনগর TSR ক্যাম্প সংলগ্ন এলাকায় কালী মন্দিরে কালি মূর্তির হাত ভাঙার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

মূর্তি কী ভাবে ভাঙল তা খতিয়ে দেখছে পুলিশ। দুষ্কৃতীরা এই কাজ করেছে বলে অভিযোগ স্থানীয়দের। দোষীদের অবিলম্বে খুঁজে বার করার দাবি জানিয়েছে এলাকাবাসী।

রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করতে একাংশ দুর্বৃত্তদের কারসাজি!পরিস্থিতির দিকে কড়া নজরদারি পুলিশের। স্থানীয়রা জানায় সোমবার লক্ষ্য করা যায় এলাকার মন্দিরে কালী এবং মহাদেব ঠাকুর ভেঙ্গে চুরমার করে রেখেছে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশালগড় থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘোটা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে পুলিশ প্রশাসনে কর নজরদারি।

Leave a Comment