অনলাইন ডেস্ক, ২২ জুন ২০২৫। ঘটনা কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে!!গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কাঞ্চনমালা গোকুল সরদারপাড়া এলাকার নারায়ন দাসের ছেলে কাজল দাসের নেতৃত্বে তার পরিবারের বেশ কয়েকজন মিলে হাসপাতালে তাণ্ডব চালায়।
হাসপাতালের চিকিৎসকদের সাথে দুর্ব্যবহার সহ চিকিৎসকদের আক্রমণ করার চেষ্টা এমনকি বিশ্রী ভাষায় গালিগালাজ এবং দেখে নেওয়ার হুমকি প্রদান করে। এই ঘটনার পর কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকদের পক্ষ থেকে সঙ্গে সঙ্গেই স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের এবং আমতলী থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে শুক্রবার রাতে আমতলী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে।
শনিবার কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র কর্তৃপক্ষদের তরফ থেকে আমতলী থানায় লিখিত আকারে একটি মামলা দায়ের করা হয়। পুলিশ এই মামলা হাতে নিয়ে শনিবার রাতে মামলার তদন্তকারী অফিসার রঞ্জিত চৌধুরী সহ অন্যান্য পুলিশ ও টি এস আর বাহিনী কাঞ্চনমালা বাজার থেকে অভিযুক্ত কাজল দাসকে গ্রেফতার করে।
এবং এই ঘটনার সাথে যুক্ত অপর দুইজন স্বর্গীয় কালিপদ দাসের ছেলের সায়ন দাস এবং তার মা শ্রীমতি খোকন দাস রবিবার সকালে আমতলী থানায় গেলে তাদেরকেও গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে সমস্ত আইনি প্রক্রিয়ার শেষে এক মহিলা সহ তিন অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হয়।
তবে একটি সরকারি হাসপাতালে এই ধরনের ঘটনায় গোটা কাঞ্চনমালা এলাকা জুড়ে অভিযুক্তদের শাস্তির দাবি উঠছে। শুক্রবার রাতে কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই ধরনের ঘটনায় চিকিৎসক মহল হতবাক।
যেযারা অসুস্থ রোগীদের সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলে আর এই চিকিৎসকদের সাথেই এই ধরনের আচরণ যা এই ঘটনাটি গোটা কাঞ্চনমালা এলাকার মানুষ কেউ ভালো চোখে দেখছে না।








