অনলাইন ডেস্ক, ২২ জুন ২০২৫। ১১ বছরের নাবালিকার ধর্ষণের চেষ্টা! গত বৃহস্পতিবার রাতে ভাড়াটিয়ার নাবালিকা মেয়েকে ধর্ষণের চেষ্টা করে বাড়ির মালিকের ছোট ভাই লিটন দেবরায়,পরে শুক্রবারে তার বিরোদ্ধে থানায় মামলা করা হয়।
ঘটনা বামুটিয়া পুলিশ ফাঁড়ি এলাকায়।মামলা করার পর থেকে নাবালিকার পরিবারের উপর চাপ সৃষ্টি করতে থাকে মামলা তুলে নেওয়ার জন্য লিটন ও তার পরিবার। এরই প্রতিবাদে এবং অভিযুক্ত কুখ্যাত চোর লিটন দেবরায়কে গ্রেপ্তার করার দাবিতে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি মোহনপুর মহকুমা কমিটির পক্ষ থেকে বামুটিয়া পুলিশ ফাঁড়িতে ডেপুটেশন প্রদান করা হয়।
বলা বাহুল্য বামুটিয়ার বিধায়ক নয়ন সরকারের বিরোদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠা অভিযোগ নিয়ে শাসক দলকে গলা চড়াতে দেখা গেলেও এই নেক্কার জনক ঘটনার পরেও শাসকের কোনো ভূমিকা নেই, সভাবতই শাসক দল যে শুধু রাজনৈতীক ফায়দার চিন্তা ভাবনা নিয়ে গলা ফাটান বামুটিয়ায় প্রমাণিত।
স্থানীয় সূত্র মারফত জানা যায় নাবালিকা ধর্ষণের চেষ্টার অভিযুক্ত লিটন দেবরায়ের বড় ভাইয়ের সঙ্গে শাসক দলের স্থানীয় এক প্রভাবশালী নেতার ঘনিষ্টতা রয়েছে,এমত অবস্থায় নির্যাতিত নাবালিকার পাশে দাঁড়াবে কি শাসক দল সেটাও দেখার,অভিযুক্ত লিটন দেবরায় কুখ্যাত চোর হিসাবেই বিখ্যাত রাজ্যে।এখন দেখার বিষয় পুলিশ উক্ত ঘটনায় কি পদক্ষেপ গ্রহণ করে।
অন্য দিকে ১১ বছরের নাবালিকা ধর্ষণের চেষ্টা,থানায় মামলা হলেও পেরিয়ে গেলেও ৩ দিন,ধরা পড়লো না অভিযুক্ত,নাবালিকার পরিবারকে দেওয়া হচ্ছে প্রাণে মারার হুমকি,কোথায় মহিলা মোর্চা,কোথায় শিশু অধিকার সুরক্ষা কমিশন প্রশ্ন গোটা বামুটিয়ার জণগণের।








