গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত হয় একাধিক

অনলাইন ডেস্ক,২৮ মে, ২০২৫: বিশালগড় থানাধীন ঘনিয়ামারা এলাকায় গরুকে ঘাস খাওয়ানো নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন একাধিক। বুধবার দুপুরে বিশালগড় থানাধীন নেহার চন্দনগর ঘনিয়ামারা এলাকায় এ ঘটনা ঘটে। এতে আক্রমণ, পাল্টা আক্রমণ হয়েছে।

পরবর্তী সময়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা খবর পেয়ে আহতদের উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে আসে। আহতরা হল নারায়ন দাস, সোমা দাস, মামন দাস এবং সজল মালাকার।

মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করার পর আগরতলা জিবি হসপিটালে রেফার করা হয়। ঘটনা খবর পেয়ে মহকুমা হাসপাতালে ছুটে আসেন বিশালগড় থানার পুলিশ। তবে মারধরের ঘটনাকে কেন্দ্র করে নেহার চন্দনগর ঘনিয়ামারা এলাকায় উত্তেজনা পরিস্থিতি কায়েম করছে।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী