অনলাইন ডেস্ক, ২6 মে, ২০২৫ । অন্যান্য বছরের ন্যায় এই বছরও শান্তির বাজার তথ্য ও সংস্কৃতি দপ্তর, শান্তির বাজার পুরপরিষদ ও জোলাইবাড়ী আর ডি ব্লকের যৌথ উদ্দ্যোগে সোমবার জোলাইবাড়ী কমিউনিটি হলে শান্তির বাজার মহকুমা ভিত্তিক নজরুল জন্ম জয়ন্তী উৎযাপন করা হয়।
আজকের অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভসূচনা করলেন জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত।
উদ্ভোধকের পাশাপাশি আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তির বাজার পুরপরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, জোলাইবাড়ীর বিশিষ্ট সমাজসেবী সুজিত দত্ত, দক্ষিনজেলাপরিষদের সদস্য শম্ভু মানিক, শান্তির বাজার পুরপরিষদের কাউন্সিলার নেপালচন্দ্র দাস সহ অন্যান্যরা।
আজকের অনুষ্ঠানে বক্তব্য রাখতেগিয়ে বক্তারা কবি কাজী নজরুল ইসলামের জীবনের বিভিন্ন দিকগুলি উপস্থাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত বক্তাদের বক্তব্য শেষে এলাকার শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।
তথ্য ও সংস্কৃতি দপ্তর, শান্তির বাজার পুরপরিষদ ও জোলাইবাড়ী ব্লকের উদ্দ্যোগে আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্যকরা যায় ।








