অনলাইন ডেস্ক, ২6 মে, ২০২৫ । অনলাইন ডেস্ক, ২6 মে, ২০২৫ । মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণদের ছাত্র ছাত্রীদের সংবর্ধনা জানালো বিলোনিয়া মন্ডল ।
এই সংবর্ধনা অনুষ্ঠানটি হয় সোমবার দুপুরে বিলোনীয়া পুরাতন টাউন হলে । উপস্থিত অতিথিরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের সুচনা করেন ।
এরপর ডঃ বিধান চন্দ্র রায়, ডঃ শ্যামা প্রসাদ মুখার্জী ও ভারত মাতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মঞ্চে উপবিষ্ট অতিথিরা।
সংবর্ধনা অনুষ্ঠানে ছিলেন প্রদেশে যুব মোর্চার সভাপতি বিধায়ক সুশান্ত দেব, বিলোনীয়া মন্ডলের মন্ডল সভাপতি শায়ন্তন দত্ত, বিলোনীয়া পুর পরিষদের চ্যায়ারপার্সন নিখিল চন্দ্র গোপ, বিলোনীয়া পুরপরিষদের শিক্ষা বিষয়ক স্হায়ী কমিটির সভাপতি অনুপম চক্রবর্তী সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণে বিধায়ক সুশান্ত দেব বলেন, আমাদের কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের বিষয় হলো বাল্যবিবাহ ও নেশা ।
ভাষনবাজি করে ও বক্তব্য করে বাল্যবিবাহ ও নেশা রোধ করা যাবে না।
লেখাপড়ার পাশাপাশি মাঠ মুখী হতে হবে । সাংস্কৃতিক আঙ্গিনায় আসতে হবে। তাহলে নেশা থেকে দূরে থাকতে পারবে যুব সমাজ।
পাশাপাশি বাল্যবিবাহ রোধে সকল অভিভাবকদের সচেতনতা থাকার জন্য আবেদন জানান । এই দিন মোট পাঁচ শতাধিক কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা জানানো হয়।








