শুধু পুঁথিগত বিদ্যায় একজন শিক্ষিত মানুষ হয় না তার অন্যান্য চারিত্রিক গুণাবলীও অবশই থাকতে হবে : মেয়র তথা বিধায়ক

অনলাইন ডেস্ক, ২৪মে, ২০২৫ । শনিবার আগারতলা দুর্গা চৌমুহনিস্থিত বিপণি বিতান কেন্দ্রে আগরতলা পুরনিগমের ১৪ নং ওয়ার্ডের অন্তর্গত ২০২৫ সালের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের ওয়ার্ডের পক্ষ থেকে পড়াশোনার প্রতি উদ্বুদ্ধ করার লক্ষ্যে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক শ্রদ্ধেয় দীপক মজুমদার । অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র ও বিধায়ক বলেন, কেন্দ্রীয় শিক্ষানীতির ফলে রাজ্যে যে শিক্ষা ব্যবস্থার যা আমুল পরিবর্তন হয়েছে তার সুযোগ নিতে হবে ছাত্রছাত্রীদের।

আগে ভালো ছাত্রছাত্রী মাধমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করে পরিবারের অর্থনৈতিক কারণে ও অন্যান্য সুযোগের কারণে উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারেনি। আবার অনেকেই উচ্চ শিক্ষার জন্য রাজ্যের বাইরে গিয়ে পড়াশুনা করতে হতো। এখন রাজ্যই শিক্ষার পরিকাঠামো তৈরি হয়েছে। এখন রাজ্যে প্রচুর বিশ্ববিদ্যালয়, মহা বিদ্যালয় তৈরি হয়েছে।

তাই এখানে থেকেই ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারবে এবং নিজের পরিবারকে রক্ষণাবেক্ষন করবে পাশাপাশি আমাদের রাষ্ট্র ব্যাবস্থায় ও অংশ গ্রহণ করতে পারবে। তিনি আরো বলেন, অনেক মা-বাবা অভিজ্ঞতা না থাকা সত্বেও খুব কষ্ট করে তাদের ছেলে-মেয়েদের উচ্চ শিক্ষার চেষ্টা করে।

তাই যে যত বড়োই শিক্ষিত হোক না কেন তাদের মানসিকতা থাকতে হবে তাদের দায়িত্ব হবে মা বাবাদের কঠোর পরিশ্রম করে ও সময় ব্যায় করে তাদের পড়াশুনা করিয়েছে তাদের প্রতি লক্ষ রাখা এবং যে সমাজ ব্যবস্থা তাদের উচ্চ শিক্ষার জন্য সহযোগিতা করেছে তার প্রতি দৃষ্টি রাখা।

সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্য শিক্ষার একটি জায়গা হচ্ছে নিজের চরিত্র গঠন করা এবং সেবামূলক কাজের জন্য মানসিকতা তৈরি করা। শুধু পুঁথিগত বিদ্যায় একজন মানুষ শিক্ষিত হয় না তার অন্যান্য চারিত্রিক গুণাবলীও অবশই থাকতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব সহ আরো অন্যন্যরা।

Leave a Comment