অনলাইন ডেস্ক, ২৪মে, ২০২৫ । ধর্মনগরে একের পর এক ঘটছে চুরির ঘটনায় দিশেহারা ধর্মনগর বাসী। প্রতিদিন কোথাও না কোথায় দিনের আলোতে হোক বা রাতের আঁধারে চোরের দলের হাতে সর্বস্বান্ত হচ্ছে সাধারণ মানুষ।
কখনো নগদ অর্থ কখনো বাইক কখনোবার স্বর্ণালংকার নিয়ে গা ঢাকা দিচ্ছে চোরের দল আর রাষ্ট্রপতি কলার্স প্রাপ্ত পুলিশ তাদের ব্যর্থতা নজির গর্তে ধর্মনগর মহাকুমা শহরে।
শুক্রবার দিন দুপুরে ঘটে গেল এক চুরির ঘটনা। ধর্মনগর উত্তর নোয়াপাড়া ধর্মনগর পৌর পরিষদের তিন নং ওয়ার্ডের বাসিন্দা নিলেন্দু দাসের বাড়িতে চুরের দল হানা দিয়ে নিয়ে গেল পাঁচ লক্ষ দিক টাকার সোনার গহনা ।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ধর্মনগর থানার পুলিশ। ধর্মনগর থানা পুলিশ এই চুরির বিষয় বাড়ির মালিকের কাছ থেকে শুনেন এবং ডাইরিতে বয়ান লিপিবদ্ধ করেন।
বাড়ির মালিক নিলেন্দু দাসের কাছ থেকে চুরি ঘটনা জানতে গেলে, নিলেন্দু দাস জানান ওনার স্ত্রী ঊনকোটি জেলার কৈলা শহরের নিকট আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন সামাজিক অনুষ্ঠানে এবং নিলেন্দু উনি উনার কর্মসূত্রে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন উনার মা-ও ছিলেন না বাড়িতে নির্জনতা সুযোগকে কাজে লাগে চুরের দল এই চুরির কান্ড ঘটায় বলে জানাযায়, নিলেন্দু জানান উনার বিবাহ অনুষ্ঠানে সোনা সহ নগদ অর্থ নিয়ে গেছে চোরের দল। বাড়ির মালিক নিলেন্দু দাস জানান চার থেকে পাঁচ লক্ষ টাকার অলংকার হাতিয়ে নিয়েছে চুরের দল।
ইদানিংকালে ধর্মনগরে যে হারে চুরির হিড়িক পড়েছে তাতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। বহু এলাকাতে অনিদ্রায় রাত কাটাচ্ছে সাধারণ মানুষ।








