১৭ দিন ব্যাপী গ্রীষ্মকালীন ক্রীড়া প্রশিক্ষণ শিবির

অনলাইন ডেস্ক, ১৭ মে, ২০২৫: রাজ্যের মুখ্যমন্ত্রী খেলাধূলার মাধ্যমে নেশা মুক্ত ত্রিপুরা গড়ার ডাক দিয়েছেন। দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পরিষদ, যুবক বিষয় ক্রীড়া দফতরের সহযোগিতায় আগামী ২০ মে থেকে ৭ জুন পর্যন্ত ১৭ দিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রশিক্ষণ শিবির।

দক্ষিণ জেলা জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে শনিবার সকাল ১১ টায় সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে দক্ষিণ জেলাশাসক মোহাম্মদ সাজাদ পি বলেন,আগামী ২০ শে মে থেকে ৭ই জুন পর্যন্ত দক্ষিণ জেলায় ৫৫ টি জায়গায় চৌদ্দ টি খেলার উপর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ শিবির হবে।

খেলাগুলো হবে যেসব এলাকায় যে যে খেলার চাহিদা রয়েছে সে অনুযায়ী। প্রত্যেক অংশগ্রহণ কারী যুবক যুবতীদের বয়স নূন্যতম এগার থেকে সতের বছর। প্রশিক্ষণে আগ্রহী যুবক যুবতীদের ক্ষেত্রে বয়সে ছাড় দেওয়া হবে। স্কুল ছুট ছাত্রছাত্রীরাও প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করতে পারবে।

ইচ্ছুকরা স্হানীয় পঞ্চায়েত,ব্লক,মহকুমা প্রশাসনে যোগাযোগ করার কথা বলেন। তাছাড়া নির্দিষ্টভাবে কিছু মোবাইল নাম্বার দেওয়া হয়েছে 8730827418 (রাহুল সরকার), 8729832298( প্রীতম সাহা) 9862238663 (প্রিয়ব্রত বৈদ্য) 9774733780(রামু দত্ত)।

দক্ষিণ জেলার জেলা শাসক মোঃ সাজাদ পি আশা ব্যক্ত করে বলেন এক হাজার যুবক যুবতী এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করবে। প্রশিক্ষণ শিবির শেষে যারা যোগ্যতা অর্জন করবে তাদের বৎসর ব্যাপী কোচিং করানো হবে।

শনিবারের সাংবাদিক সন্মেলনে জেলা শাসক মহঃ সাজাদ পি ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক প্রদীপ কে,দক্ষিণ জেলা ক্রীড়া দপ্তরের আধিকারিক মিহীর শীল ,তথ্য সংস্কৃতি দপ্তরের সহকারী আধিকারিক প্রমোদ আচার্যী।

Leave a Comment