অনলাইন ডেস্ক, ১৬ মে, ২০২৫: বনদপ্তরের উদ্যোগে আই জি ডি প্রকল্পের আমবাসা রাইপাশা এলাকায় গড়ে উঠছে মাল্টি ইউলিটি বিল্ডিং। মাল্টি ইউটিলিটি সেন্টারের শুভ উদ্বোধন করেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। প্রায় সাড়ে চার লক্ষ টাকা দিয়ে নির্মিত হয় এই বিল্ডিংটি।
উদ্বোধন উপলক্ষে বনদপ্তরের উদ্যোগে আই জি ডি প্রকল্পের আওতাধীন আমবাসা টাউন হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন ধরনের সুবিধাভোগীদের আত্মনির্ভর হওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সহায়ক সামগ্রী প্রদান করা হয়।
প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, বন হচ্ছে আমাদের মানব সমাজের লাং। এটাকে রক্ষা করা আমাদের কৰ্তব্য। বন দস্যুদের বিরুধ্যে যদি লড়াই করতে হয় তাহলে বন্দুক দিয়েই লড়াই করতে হবে।
যারা বন কে ধ্বংস করছে তাদের সংখ্যা অনেকটাই বেশি। এছাড়া তিন লাইন এবং ফর লাইন রাস্তা তৈরি গিয়ে যে ভাবে বহু পুরনো গাছগুলি কেটে বনকে ধ্বংস করা হচ্ছে তার বিকল্প ব্যাবস্থার জন্য কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের সভাধপতি সুস্মিতা দাস, বিএসি চেয়ারম্যান পরিমল দেববর্মা, বনদপ্তরের আধিকারিক এস প্রভু, ধলাই জেলার ডি এফ ও অমিত দেববর্মা সহ অন্যান্যরা। এই প্রথম ধলাই জেলায় এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়।








