সীমান্ত গ্রামবাসীদের হতে ধরা পড়ল বাংলাদেশি ২ চোর

অনলাইন ডেস্ক, ২০ এপ্রিল, ২০২৫: সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার অপরাধে দুজন বাংলাদেশি নাগরিককে আটক করল গ্রামবাসী । ঘটনাটি ঘটেছে সিমনার ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া সিধাই নন্দলাল দাস পাড়া এলাকায়। এই এলাকা দিয়েই দুই বাংলাদেশি নাগরিক ভারতে প্রবেশ করেছিল বলে অভিযোগ।

সীমান্তে প্রহরারত বিএসএফ জওয়ানদের ফাঁকি দিয়ে যে বাংলাদেশীরা অহরহ ভারতে প্রবেশ করে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত করে ফিরে যাচ্ছেন তারই উদাহরণ প্রত্যক্ষ করা গেল এবার সিমনা এলাকায়।

রবিবার সকালে স্থানীয় লোকজনরা সিধাই এলাকা নন্দলাল দাস পাড়ার জঙ্গল থেকে দুই বাংলাদেশী অনুপ্রবেশকারীকে আটক করেন। স্থানীয়দের অভিযোগ সীমান্ত ডিঙিয়ে চুরির উদ্দেশ্যে এসে ফিরে যাওয়া সম্ভব না হলে জঙ্গলে আশ্রয় নেয় তারা।

গ্রামবাসীরা অভিযোগ করেন এলাকা সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়ার আধা কিলোমিটার দূরের পার্শবর্তী গ্রামের এক কৃষক সব্জি কাটতে গিয়ে দেখেন ৩ বাংলদেশী চোর হাতে অস্ত্র নিয়ে ভারতীয় কৃষক কে দেখে জঙ্গলে লুকিয়ে পড়ছিলো।

তারপর ঐ কৃষক গ্রামবাসীদের মধ্যে খবর দেয়। খবর পেয়ে গরমবাসীরা তাদের ধাওয়া করে। এতে এক বাংলাদেশী চোর সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে যায়। অপর দুজনকে আটকের পর গণধোলাই দিতে থাকলে স্থানীয় বিওপির বিএসএফ জওয়ানরা ছুটে গিয়ে ধৃতদের উদ্ধার করে নিয়ে যান।

ধৃতদের হাতে ছিল ধারালো অস্ত্র সহ কাঁটাতারের বেড়া কাটার যন্ত্র। স্থানীয়রা আরো অভিযোগ করেন সীমান্তে কড়া প্রহরায় রয়েছে বিএসএফ। তারপরেও কিভাবে ৩ জন বাংলাদেশ চোর কাঁটা তারের বেড়া কেটে ভারতে প্রবেশ করে ১২ ঘন্টা উপর এই দেশে কিভাবে থাকে এবং বছরে দুই থেকে তিন বার এলাকা চুরির ঘটনা ঘটে।

তারা আরো অভিযোগ করেন চুরি হওয়ার বড় কারন হলো সীমান্ত লাগোয়া গ্রাম হওয়া সত্বেও বছরে ১২ মাসের মধ্যে ৯ মাস বিদ্যুৎ এর দেখা মিলে না। এলাকায় ২৪ ঘন্টা বিদ্যুৎ এর ব্যাবস্থা করে দেওয়ার দাবি করেছেন গ্রামবাসীরা।

Leave a Comment