অনলাইন ডেস্ক, ২০ এপ্রিল, ২০২৫: গভমেন্ট মেডিকেল ল্যাবরেটরী টেকনোলজি এম্পলয়ীজ এসোসিয়েশনের প্রথম বার্ষিক সম্মেলন উপলক্ষে রবিবার আগরতলা জিবি হাসপাতালের অডিটরিয়াম হলে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সকাল সাড়ে দশ টায় এই সন্মেলন শুরু হয়।
এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা তপন মজুমদার, স্বাস্থ্য দপ্তরের যগ্ম অধিকর্তা সৌভিক দেববর্মা, এসোসিয়েশনের সভাপতি বাপি সরকার, এসোসিয়েশনেরসাধারণ সম্পাদক উৎপল চাকমা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়া মেয়র তথা বিধায়ক বলেন, এই সংগঠনের বা এই কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা আমাদের রাজ্যে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বিশেষ কাজ করে যাচ্ছেন।
সরকারি হাসপাতালে যে সমস্ত রোগীরা চিকিৎসার জন্য আসে তাদের পরীক্ষা নিরীক্ষার মধ্যমে রোগ নির্ণয় করার ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা থাকে। তাদের উপর নির্ভর করেই আমাদের চিকিৎসকরা পরবর্তী সময় চিকিৎসা ক্ষেত্রে ভূমিকা গ্রহণ করে।
এই গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করার পাশাপাশি সামাজিক দায়িত্ব ও কর্তব হিসেবে তারা রক্তদান শিবিরে এগিয়ে এসছেন। ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের যোগান ও চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করে বলে সেচ্ছায় রক্তদান শিবির।
রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মহোদয় সারা রাজ্যবাসীর কাছে ও বিভিন্ন সামাজিক সংস্থা, ক্লাব, প্রতিষ্ঠান ব্যাক্তির কাছে মানবিক আবেদন রেখেছিলেন রক্তদানে এগিয়ে আসার জন্য।
তারই অঙ্গ হিসেবে এই রক্তদান শিবির। আজকে যারা রক্তদান করেছেন তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম ও মানব ধর্ম পালন করেছেন এই রক্ত দানের মাধ্যমে। কারণ রক্তের কোনো বিকল্প নেই। রক্তের বিকল্প হচ্ছে মানবতা।








