দুস্থ ছাত্রছাত্রীর হাতে শিক্ষা সামগ্রী তুলে দিলেন প্রাক্তন শিক্ষক দম্পতি

অনলাইন ডেস্ক, ২০ এপ্রিল, ২০২৫: প্রাক্তন শিক্ষক দম্পতির ব্যতিক্রমী সমাজসেবামূলক কর্মসূচি। রবিবার সকালে কৈলাশহরের ছিন্নমস্তা কালী বাড়ির নাটমন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী সমাজসেবামূলক কর্মসূচি। প্রাক্তন শিক্ষক দম্পতি প্রণয় কান্তি সেন ও ফাল্গুনী সেনের উদ্যোগে এবং কালী বাড়ি কমিটির সহযোগিতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে পড়ুয়া ৩২ জন দুস্থ ছাত্রছাত্রীর হাতে খাতা, কলম, কাগজ সহ প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়।

প্রণয় কান্তি সেন বলেন, প্রতি বছরের শুরুতে এবং বছরের মাঝামাঝি এই শিক্ষা সমাগ্রী বিতরণ করা হয়ে থাকে এছাড়া এর মাঝখানে যদি কারো শিক্ষা সামগ্রী দরকার পরে তারা যোগাযোগ করলে তারা ও পেয়ে যায়। আমাদের উদ্দেশ হলো দরিদ্রতার কারো শিক্ষা যেন আটকে না যায়। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দ্যেশ। “অনেক মেধাবী ছাত্রছাত্রী শুধুমাত্র সামান্য সামগ্রীর অভাবে পিছিয়ে পড়ে। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তাদের পাশে দাঁড়ানোর জন্য।”

তিনি আরও জানান, যারা অর্থের অভাবে চাকরির ইন্টারভিউ দিতে আগরতলা যেতে পারেন না, তাদের যাতায়াত খরচ তিনিই বহন করবেন। এই মহতী উদ্যোগকে কালী বাড়ি কমিটির তরফ থেকে আন্তরিক স্বীকৃতি জানানো হয়। অভিভাবকদের মুখে ছিল প্রশংসা ও কৃতজ্ঞতা। অনেকেই এই শিক্ষক দম্পতিকে “আলোর দিশারী” বলে আখ্যা দেন। এই কর্মসূচি শুধু সামগ্রী বিতরণ নয়, এটি শিক্ষার প্রতি এক নিষ্ঠাবান অঙ্গীকার – যা সমাজে সত্যিকারের পরিবর্তনের বীজ বপন করে।

Leave a Comment