গাঁজাসহএক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ

অনলাইন ডেস্ক, ১২ এপ্রিল, ২০২৫। প্রায় ২ লক্ষ টাকার গাঁজা-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল যাত্রাপুর থানার পুলিশ। আটককৃত ব্যক্তিকে শনিবার এনডিপিএস ধারায় মামলা নিয়ে সোনামুড়া কোর্টে সোপর্দ করা হবে। শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শুকনো গাঁজা সহ এক ব্যক্তিকে আটক করে যাত্রাপুর থানার পুলিশ। আটককৃত ব্যক্তির নাম মমিন মিয়া। তার বাড়ি সোনামুড়া মাতাম বাড়ি এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, ১১ই এপ্রিল, রাত্রে থানার কাছে খবর আসে মাতাম্বারি মমিন মিয়ার বাড়িতে শুকনো গাঁজা মজুদ রয়েছে। সেই খবর পেয়েই থানার ওসি সুব্রত দেবনাথ অভিযানের প্রস্তুতি নেন। রাত আনুমানিক দেড়টার দিকে নির্দিষ্ট স্থানে গিয়ে মাতাম বাড়ির মমিন মিয়ার বসতঘর থেকে তিনটি প্লাস্টিকের ড্রাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। আটক করা হয় বাড়ির মালিক মমিন মিয়াকেও। গাঁজাসহ মমিন মিয়াকে থানাতে নিয়ে আসা হবে।

ওসি জানিয়েছেন, তার বিরুদ্ধে এন ডিপিএস ধারায় মামলা নিয়ে সোনামুড়া কোর্টে সুপর্দ করা হবে। আটককৃত গাজার ওজন ৬২ কেজি। বর্তমান বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকার উপরে হবে। অভিযানে সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা, সাব ইন্সপেক্টর প্রীতম দত্ত, সাব ইন্সপেক্টর অজয়বরণ সাহা, থানার অন্যান্য মহিলা এবং পুরুষ কনস্টবল, টি এস আর জোয়ান, এস পি ও জোয়ানদের যৌথ বাহিনী ছিলেন। পুলিশ আধিকারিক জানিয়েছেন এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Comment