আসন্ন বাংলা নববর্ষকে সামনে রেখে বহ্নিজ্যোতি অভিনব উদ্যোগ

অনলাইন ডেস্ক, ১৩ এপ্রিল, ২০২৫। আসন্ন বাংলা নববর্ষ এবং নতুন শিক্ষা বর্ষকে সামনে রেখে বহ্নিজ্যোতি সামাজিক সংস্থার উদ্যোগে আজ রামনগরের শেষপ্রান্তে অবস্থিত হরিজন কলোনির শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী এবং এই তীব্র দাবাদাহে নাজেহাল এলাকার বাসিন্দাদের মধ্যে ঠান্ডা পানীয় বিতরণ করেl

আসন্ন নববর্ষের আনন্দ ভাগ করে নেয়াই ছিল আজকের এই অনুষ্ঠানের মূল্ লক্ষ্যl বহ্নিজ্যোতি বিশ্বাস করে আজকের এই শিক্ষার্থীরাই ভবিষ্যতে সমাজ গড়ার কান্ডারী তাই তাদের প্রথাগত শিক্ষায় উৎসাহিত করে একটি সুন্দর সমাজ গড়ে তোলা এবং আনন্দ ভাগ করে নিলে আনন্দ বাড়ে।

আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কার্যকরী সম্পাদক শ্রী দেবাশীষ ভট্টাচার্য এবং অ্যাডভাইজারি কমিটির চেয়ারপারসন ডক্টর দেবযানী ভট্টাচার্য সহ অন্যান্য সদস্য সদস্যা এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ।

Leave a Comment