প্রগতি ত্রিপুরা, আগরতলা, ১১ মার্চ।। মহিলাদের আত্মনির্ভর হওয়া মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া প্রচন্ড গুরুত্ব দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদি এবং তার জন্য লাখপতি দিদি থেকে শুরু করে বাজেটেও মহিলাদের জন্য রাখা হয়েছে বক্তা বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী রায়। মঙ্গলবার মহারাজ বীর বিক্রম কলেজ ওমেন্স সেলের উদ্যোগে আন্তর্জাতিক মহিলা দিবসকে সামনে রেখে আলোচনা সভা আয়োজন করা হয়। এই দিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতককল্যাণী রায় রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝরনা দেববর্মাসহ অন্যান্যরা।প্রদীপ প্রজ্জোলনের মধ্য দিয়ে আলোচনা সভার সূচনা করে সম্মানীয় অতিথিরা। এদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী রায় বলেন।








