প্রগতি ত্রিপুরা, আগরতলা, ১১ মার্চ।। কাজের সন্ধানে ২ মহিলা, ২ কিশোরী সহ ৫ জন বাংলাদেশ থেকে উদয়পুর এসে গ্রেফতার। তাদের দাবি মাথাপিছু ১৫ হাজার টাকা করে দিয়েছে ভারতীয় দালালকে। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রুখা যাচ্ছে না ভারতে প্রবেশ করার ক্ষেত্রে। উদয়পুর রেলস্টেশনে আবারো চার মহিলা সহ এক পুরুষ বাংলাদেশী গ্রেপ্তার পুলিশের হাতে। জানা যায় তাদের কাছে রয়েছে পশ্চিমবঙ্গের নকল আধার কার্ড, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দিয়ে তারা যাচ্ছিলেন শিয়ালদা এর পর যাওয়ার কথা ছিল তাদের আহমেদাবাদ। কিন্তু তাদের এই প্ল্যান নস্যাৎ করে দিল উদয়পুরে পুলিশ।







