বিজেপির সর্বভারতীয় সভাপতি আগমনে বিশ্রামগঞ্জ বাজারে বিজেপির প্রচার ও মিছিল

প্রগতি ত্রিপুরা,৬ মার্চ, আগরতলা।। আগামী ৯ই মার্চ আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা রাজ্যের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে বিশাল জনসভার আয়োজন। ঐদিনের জনসভায় উপস্থিত থাকবেন সর্বভারতীয় বিজেপির সভাপতি জেপি নাড্ডা জি। উক্ত জনসভা সফল করার লক্ষ্যে রাজ্যের ৬০টি মন্ডলে চলছে বিজেপি দলের বিভিন্ন কর্মসূচি।আর সেই কর্মসূচির অঙ্গ হিসেবে চড়িলাম বিজেপি মন্ডলের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে বিশ্রামগঞ্জ বাজারে বিজেপির বিশাল মিছিল। এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি মন্ডল সভাপতি তাপস দাস বিজেপি নেতা অমল দেবনাথ, প্রদেশ যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট সঞ্জিত রিয়াং সহ মন্ডলের অন্যান্য নেতৃত্বরা। মূলত ৯ই মার্চ সেই মিছিলকে সার্থক ও সফল করার লক্ষ্যে মিছিল থেকে আওয়াজ তোলেন কর্মীরা‌

Pragatitripura
Author: Pragatitripura

Leave a Comment