মহামন্ত্রীর উপস্থিতিতে টাকারজলা সুভাষচন্দ্র পাড়ায় বিজেপির সভা

প্রগতি ত্রিপুরা,৬ মার্চ, আগরতলা।। আগামী ৯ই মার্চ আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে ভারতীয় জনতা পার্টির বিশাল জনসভার আয়োজন।ঐদিনের জনসভা সফল করার লক্ষ্যে রাজ্যের ৬০টি মন্ডলে চলছে বিজেপি দলের বিভিন্ন কর্মসূচি।আর সেই কর্মসূচির অঙ্গ হিসেবে টাকারজলা বিজেপি মন্ডলের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে বিকেলে জম্পুইজলা সুভাষচন্দ্র পাড়া মন্ডল সভাপতি নির্মল দেববর্মার বাসভবনে উঠান সভার আয়োজন করা হয়। এই দিনের সবাই উপস্থিত ছিলেন রবীন্দ্র রাজু প্রদেশ সংগঠন মহামন্ত্রী,বিপিন দেব্বর্মা প্রদেশ সাধারন সম্পাদক,বিপ্লব চক্রবর্ত্তী সিপাহীজলা জেলা উত্তরাংশে সভাপতি,
নির্মল দেব্বর্মা টাকারজলা মন্ডল সভাপতি সহ অন্যান্যরা। এদিনে প্রদেশ সংগঠন মহামন্ত্রী বলেন ৯ই মার্চ ভারতীয় জনতা পার্টির জন সমাবেশকে ঐতিহাসিক রূপ দেওয়ার লক্ষ্যে প্রত্যেকে যোগদান করেন। সভাপতি বিপ্লব চক্রবর্তী বলেন কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের উদ্যোগে জনজাতির উন্নয়নে যে সমস্ত প্রকল্প রয়েছে তা প্রতি ক্ষণে ক্ষণে পালন করে যাচ্ছেন রাজ্য সরকার।

Pragatitripura
Author: Pragatitripura

Leave a Comment