ধর্মনগর পুলিশের হাতে আটক আসামের ২ চোর

অনলাইন ডেস্ক, ৪ মার্চ, ২০২৫ । প্রতিনিয়ত রাতের বেলায় উত্তর ত্রিপুরা জেলায় চুরি করছিল চুরের দল। সেই মোতাবেক ধর্মনগর মহাকুমার সোনারু বাসা ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা সুরজিৎ নাথের বাড়িতে হানা দেয় চোরের দল।

বাড়ির মালিক সুরজিৎ নাথ জানিয়েছেন, স্কুল থেকে নিজের ছেলেকে আনতে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন তিনি। এদিকে সুরজিৎ নাথ এর শ্রী ও ব্যক্তিগত কাজে বাড়ি থেকে বেরিয়ে যান।

সুরজিৎ নাথ প্রায় 40 মিনিট পর বাড়ি এসে দেখেন ঘড়ের দরজার তালা এবং আলমারির লকার ভাঙ্গা। ঘরের ভিতরে সবকিছু এলোমেলো। খবর দেন আশপাশের লোককে আশপাশের লোকদের।

তারা এসে ধর্মনগর থানায় খবর দিলে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং গোটা বিষয়ে নথি ভুক্ত করে তদন্তে নেমে এক ঘন্টার মধ্যে ধর্মনগর রেল স্টেশন এলাকা থেকে আসামের সন্দেহভাজন হিসাবে তিন যুবককে আটক করে ধর্মনগর থানার পুলিশ।

ধৃতরা হল ছমির উদ্দিন ও আবদুল বাজিদ ,ধৃতরা পাতার কান্দি বারিগ্ৰাম এলাকার বাসিন্দা । পরবর্তী সময় আসামের এই তিন যুবককে পুলিশ এর তল্লাশিতে তাদের কাছ থেকে উদ্ধার হয় নগদ অর্থ ৬ হাজার সাথশ ৪০ টাকা সহ স্বর্ণ এবং রূপা একং দুইটি কিপেড মোবাইল উদ্ধার হয়।

পুলিশ তাদেরকে জোর ধর্মনগর থানায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ধর্মনগর থানার পুলিশ । এ ব্যাপারে উত্তর জেলার উতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন যে ধর্মনগরে প্রতিনিয়ত যে চুরি হচ্ছে এই চুরি কাণ্ডে সাথে জড়িত রয়েছে এই তিন আসামের কুখ্যাত চোর, পাশাপাশি আসাম থেকে এসে ধর্মনগরে প্রতিনিয়ত চুরি কান্ড ঘটাচ্ছে।

এ ব্যাপারে ধর্মনগর থানার পুলিশ একটি চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। উদ্ধার হওয়া সোনা এবং রুপ অলংকার দেখে সনাক্ত করেছেন সুরজিৎ নাথ।

Leave a Comment