বি এন মল্লিক মেমোরিয়াল পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার নবম দিনের ফলাফল

অনলাইন ডেস্ক, ৪ মার্চ, ২০২৫: ৭৩তম বি এন মল্লিক মেমোরিয়াল অল ইন্ডিয়া পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ পুরুষ বিভাগে নির্ধারিত ৪টি কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিলো। ম্যাচগুলির মধ্যে সন্ধ্যা পর্যন্ত ৩টি ম্যাচ শেষ হয়েছে।

উমাকান্ত স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত খেলাগুলির মধ্যে সিআরপিএফ ৫-৪ গোলে কেরালাকে পরাজিত করেছে। জম্পুইজলাতে আয়োজিত ম্যাচে বিএসএফ ১-০ গোলে আসামকে পরাজিত করেছে। মোহনপুরে সিআইএসএফ ২-১ গোলে গোয়াকে পরাজিত করেছে।

গতকাল অষ্টম দিনে উমাকান্ত স্টেডিয়ামে আয়োজিত শেষ ম্যাচে সিআরপিএফ ১-০ গোলে মেঘালয়কে পরাজিত করেছে। উমাকান্ত স্টেডিয়ামে মহিলা বিভাগে সেমিফাইনালে আসাম রাইফেলস ৪- ০ গোলে ওড়িশাকে এবং এসএসবি ৬-০ গোলে মণিপুরকে পরাজিত করেছে।

Leave a Comment