দেশকে সুস্থ রাখতে নিজেকে সুস্থ রাখুন : দীপা

অনলাইন ডেস্ক, ২ মার্চ, ২০২৫: দেশকে সুস্থ রাখতে নিজেকে সুস্থ রাখুন এই বার্তা দিলেন পদ্মশ্রী দীপা কর্মকার। আজ জিও সাইন্স অফ সেইফ ওয়ার্ল্ড এর ১৭৫ বছর উপলক্ষে ওএনজিসি ও গেইল যৌথভাবে পদযাত্রা সংগঠিত করে।

পদযাত্রা টি ৭৯ টিলা থেকে শুরু হয় রাধানগর গেইল অফিস পর্যন্ত শেষ হয়। পদ্মশ্রী দীপা কর্মকার ছাড়াও ওএনজির অ্যাসেট ম্যানেজার কৃষ্ণ কুমার সহ গেইল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পদযাত্রা শেষে বক্তব্য রাখতে গিয়ে দীপা কর্মকার বলেন নিজেকে সুস্থ রাখার জন্য ১ ঘন্টা সময় বের করে এক্সাসাইজ করুন। কারন নিজে সুস্থ থাকলে দেশ সুস্থ থাকবে এবং দেশ সুস্থ থাকলে আমরা অনেক উপরের দিকে এগিয়ে যাবো।

 

https://youtu.be/ijSALkRJUAY

Leave a Comment