অনলাইন ডেস্ক, ২ মার্চ, ২০২৫: আগামী ১১ই মার্চ ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের উদ্যোগে বিভিন্ন দাবি-দাবাকে সামনে রেখে এক জনসভা অনুষ্ঠিত হবে। তারই প্রস্তুতি চলছে জোর কদমে।
এরই অঙ্গ হিসেবে আজ অল ত্রিপুরা কংগ্রেসের অসংগঠিত শ্রমিক সংগঠনের উদ্যোগে এক সভার আয়োজন করা হয় কংগ্রেস ভবনে। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের সভাপতি আশীষ কুমার সাহা সহ অন্যান্যরা।
সংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, আগামী ১১ই মার্চ জয় বাপু, জয় ভীম, জয় সংবিধানকে সমানে রেখে কেন্দ্রীয় জমায়েত আগরতলাস্থিত ওরিয়েন্যান্ট চৌমুহনীতে হবে। এই জমায়াতে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের আমন্ত্রণ জন্য হয়েছে।
১১ তারিখেরএই জমায়াতকে সফল্য মন্ডিত করার লক্ষ্যে সারা রাজ্যের কংগ্রেসের শাখা, সংগঠনের পক্ষ থেকে প্রচার অভিযান চালানো হয়েছে।
আসন্ন জনসভার প্রস্তুতি হিসেবে আজকে অসংগঠিত শ্রমিক কংগ্রেসের রাজ্য ভিত্তিক এক সভা আহ্বান করা হয়েছে সংগঠনের সদস্যদের নিয়ে। প্রদেশ কংগ্রেস সভাপতি আরো বলেন, দীর্ঘদিন পর কংগ্রেস তার সমস্ত শক্তি নিয়ে নিয়ে মাঠে নামছে।








