প্রগতি ত্রিপুরা, ২৩ নভেম্বর, ২০২৬: ভোটের মরসুমে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড চললেও চুরির ঘটনা থামার নাম নেই। এবার উত্তর মুহুরীপুরের লতুয়াটিলা এলাকায় বাড়ির বারান্দা থেকে একটি Yamaha R15 বাইক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। রাতের অন্ধকারে বাইক উধাও হয়ে যাওয়ায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা
ঘটনার বিবরণে জানা যায়, বাইখোড়া থানাধীন উত্তর মুহুরীপুরের লতুয়াটিলা এলাকার বাসিন্দা সুকান্ত দেবনাথ প্রতিদিনের মতো রবিবার রাতে নিজের Yamaha R15 বাইকটি বাড়ির বারান্দায় রেখে ঘুমিয়ে পড়েন। বারান্দায় বাইক রাখাটা তাঁর দীর্ঘদিনের অভ্যাস। তবে সোমবার সকালে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, বাইকটি সেখানে নে
প্রথমে পরিবারের সদস্যদের মধ্যে খোঁজখবর নেওয়া হলেও বাইকের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বুঝতে পারেন, রাতের কোনো এক সময় অজ্ঞাতপরিচয় চোরেরা বাড়ির বারান্দা থেকে বাইকটি নিয়ে পালিয়ে
চুরি যাওয়া বাইকটির নম্বর TR 08 B 8341। বাইকটি তাঁর শখের পাশাপাশি দৈনন্দিন যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল। বাইক হারিয়ে স্বাভাবিকভাবেই হতাশ হয়ে পড়েছেন সুকান্ত দেবনা
ঘটনার পর তিনি বাইখোড়া থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। বাইক উদ্ধারের জন্য আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে বলে জানা গেছে
এদিকে স্থানীয়দের দাবি, উত্তর মুহুরীপুর ও বাইখোড়া থানা এলাকায় সম্প্রতি চুরির ঘটনা বেড়েছে। রাতের বেলায় বাড়ি ও বিভিন্ন স্থানে রাখা বাইক, সাইকেলসহ মূল্যবান সামগ্রী চুরি হচ্ছে বলে অভিযোগ তাঁদের। ফলে রাতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে এলাকাবাসীর মধ্যে
চুরির ঘটনা রোধে পুলিশি নজরদারি ও রাতের টহল আরও জোরদার করার দাবি উঠেছে। চুরি যাওয়া বাইক উদ্ধার এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন সুকান্ত দেবনাথ ও স্থানীয় বাসিন্দারা।।।থ।ছে।ই।।








