হুগলি, ১৪ নভেম্বর : গোঘাট জুড়ে ধারাবাহিক চুরি অব্যাহত! দুষ্কৃতীরা অধরা। বৃহস্পতিবার রাতে গোঘাট ২ ব্লকের বেঙ্গাই পঞ্চায়েতের রানা পাড়ার একটি শীতলা মন্দিরের মূল দরজার তালা ভেঙে চুরি করে নিয়ে পালালো দুষ্কৃতীরা। শুক্রবার সকালে এলাকাবাসীর বিষয়টি নজরে আসে। মন্দির কর্তৃপক্ষ জানান, মন্দিরের ভিতরে থাকা বড় ঘন্টা ও রুপার গয়না নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। গোঘাট থানায় বিষয়টি জানানো হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। অন্যদিকে, বুধবার রাতে একটি ফাঁকা একতলা বাড়ির লোহার জানালার ভেঙে চুরি হয়ে গেল গোঘাট ২ ব্লকের কামারপুকুর পঞ্চায়েতের ক্যানেল পোলের বিবেকানন্দ পল্লী এলাকার ঘটনা। বৃহস্পতিবার সকালে চুরি টের পায় গৃহকর্তা। ওই বাড়ির গৃহকর্তা শ্যামলেন্দু রায় জানান,’ভাই-ফোঁটা’ উপলক্ষে দিদি বাড়ি গিয়েছিলাম। সকালে বাড়ি ফিরে দেখি বাড়ির ভিতরে থাকা দু’টি আলমারি ভেঙে লন্ড- ভন্ড করা। বাড়ির পিছনে জানলা ভেঙেছে বাড়িতে থাকা সোনার, রুপার গয়না ও কয়েক হাজার টাকা নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা।
হুগলি (গ্রামীণ) পুলিশ সুপার কুনওয়ার ভূষণ সিংহ বলেন, “চুরির ঘটনা সাথে অভিযুক্তকে পশ্চিম মেদিনীপুর থেকে দু’জনকে ধরা হয়েছিল। বিভিন্ন এলাকায় রাতে পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার বাইক টহলদারি বাড়ানো হয়েছে। এলাকার বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীদের ধরার চেষ্টা চলছে।পুরো ঘটনায় তদন্ত চলছে”








