কলকাতা, ১৪ নভেম্বর : ছট পুজোয় গঙ্গাস্নান ও দণ্ডী উপলক্ষে আগামী রবিবার ১৫ নভেম্বর ও সোমবার ১৬ নভেম্বর সার্কুলার রেলের ট্রেন চলাচল নিয়ন্ত্রণের জন্য সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন। কাজেই ভক্তদের নিরাপত্তা এবং ভিড় সামাল দিতে এই ব্যবস্থা।সুতরাং ১৫ নভেম্বর একাধিক সার্কুলার লোকাল তালা, শিয়ালদহ উত্তর, বালিগঞ্জ, দমদম ক্যান্টনমেন্ট ও মাঝেরহাট স্টেশনে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে বা সেখান থেকে যাত্রা শুরু করবে। কয়েকটি ট্রেনের যাত্রাপথও ঘুরিয়ে দেওয়া হবে।
১৬ নভেম্বরও একই ভাবে টালা, বালিগঞ্জ, শিয়ালদহ উত্তর, দমদম ক্যান্টনমেন্ট ও মাঝেরহাটে একাধিক ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হবে। কিছু ট্রেন কাঁকুড়গাছি-বালিগঞ্জ হয়ে চলবে।








