প্রগতি ত্রিপুরা, ১১ নভেম্বর, ২০২৬: পুরনিগম নির্বাচনকে কেন্দ্র করে ক্রমশ জমে উঠছে প্রচারপর্ব। আর এই নির্বাচনে অন্যতম আকর্ষণ হয়ে উঠেছেন কনিষ্ঠতম প্রতিদ্বন্দ্বী পিনাকি চক্রবর্তী। বুধবার সকাল থেকেই নির্বাচনী প্রচারে নেমে রামনগরের ৩ নম্বর রাস্তা এলাকায় বাড়ি বাড়ি জনসংযোগ করেন তিনি।
এদিন বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন পিনাকি। পাশাপাশি তাঁদের কাছে নিজের বক্তব্য তুলে ধরে সমর্থন ও আশীর্বাদ প্রার্থনা করেন। তাঁর এই প্রচার অভিযানে বিপুল সংখ্যক দলীয় কর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। কর্মী-সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোটা প্রচার কর্মসূচিতে উৎসাহ ও উদ্দীপনার পরিবেশ তৈরি হয়।
তরুণ প্রার্থী হিসেবে নির্বাচনী ময়দানে পিনাকি চক্রবর্তীর সক্রিয় ভূমিকা ইতিমধ্যেই রামনগর এলাকায় বিশেষ নজর কেড়েছে। বাড়ি বাড়ি পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং তাঁদের সমর্থন আদায়ের লক্ষ্যেই প্রচারে জোর দিচ্ছেন তিনি।








