কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রীর সভাপতিত্বে উদয়পুরে পর্যালোচনা সভা

অনলাইন ডেস্ক, ৪ নভেম্বর,২০২৬: কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী রামনাথ ঠাকুর-এর সভাপতিত্বে আজ উদয়পুর সার্কিট হাউসে গোমতী জেলাভিত্তিক পূর্বোত্তর সম্পর্ক সেতু বিষয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা, গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাথের সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

সভায় কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী বলেন, কৃষকদের সমস্যা সমাধানের জন্য কৃষি আধিকারিকদের কৃষকদের জমিতে গিয়ে তাদের সঙ্গে কথা বলতে হবে। আধিকারিকদের আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য তিনি নির্দেশ দেন। সভায় কৃষি ও কৃষক কল্যাণ, প্রাণীসম্পদ বিকাশ, বন, জনজাতি কল্যাণ, স্বাস্থ্য, পূর্ত প্রভৃতি দপ্তরের আধিকারিক এই জেলায় তাদের বিভিন্ন প্রকল্প রূপায়ণের বিষয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে অবহিত করেন।

Leave a Comment