বিশ্রামগঞ্জে তিনটি ওয়ার্ডে কংগ্রেসের মনোনয়ন জমা

প্রগতি ত্রিপুরা, ৪ নভেম্বর, ২০২৬: আসন্ন নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিশ্রামগঞ্জে তিনটি ওয়ার্ডে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিল ভারতীয় জাতীয় কংগ্রেস। বুধবার সকালে বিশালগড়ের অতিরিক্ত মহকুমা শাসক বিজয়ান্ত সরকারের কাছে মনোনয়নপত্র জমা দেন কংগ্রেস প্রার্থীরা।

এদিন ৭ নম্বর ওয়ার্ড থেকে লুৎফা বেগম, ১১ নম্বর ওয়ার্ড থেকে নুপুর দেবনাথ এবং ৯ নম্বর ওয়ার্ড থেকে লিটন ঘোষ মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন জমাকে কেন্দ্র করে মহকুমা শাসকের কার্যালয় চত্বরে ছিল প্রশাসনিক তৎপরতা। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এলাকায় পুলিশ ও সিআরপিএফ বাহিনী মোতায়েন করা হয়।

কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্রামগঞ্জের পাশাপাশি বিশালগড় নগর পঞ্চায়েতের অন্যান্য ওয়ার্ডেও পর্যায়ক্রমে প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। মোট ১১টি ওয়ার্ডের সবকটিতেই প্রার্থী দেওয়ার লক্ষ্যে এগোচ্ছে দল।

নির্বাচনে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের ওপর গুরুত্ব আরোপ করে কংগ্রেস নেতৃত্ব আশাবাদ ব্যক্ত করেছেন, জনগণের সমর্থন নিয়ে তাঁরা নির্বাচনে ভালো ফলাফল করবেন। নগর পঞ্চায়েতের দায়িত্ব পেলে জনসেবাকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে বলেও জানিয়েছেন দলীয় নেতৃত্ব।

 

Leave a Comment