সোনামুড়া রাঙ্গামাটি এলাকায় আকাশে NCC ক্যাডেটদের রোমাঞ্চকর Paramotor ফ্লাইং।

প্রগতি ত্রিপুরা , ০৪ অক্টোবর, ২০২৬: মাটির গণ্ডি পেরিয়ে আকাশে উড়লেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ত্রিপুরায় আসা NCC ক্যাডেটরা। ত্রিপুরায় প্রথমবার আয়োজিত Special National Integration Camp-এর অংশ হিসেবে সোনামুড়া মহকুমার রাঙ্গামাটি এলাকায় অনুষ্ঠিত হলো বিশেষ Paramotor Flying।প্রতিরক্ষা মন্ত্রণালয় ও ত্রিপুরা সরকারের সহযোগিতায় আয়োজিত এই বিশেষ শিবিরে দেশের বিভিন্ন রাজ্য থেকে অংশ নিয়েছেন ৪০০ NCC ক্যাডেট। আকাশে ওড়ার এই রোমাঞ্চকর অভিজ্ঞতা ক্যাডেটদের মধ্যে তৈরি করে ব্যাপক উৎসাহ ও আত্মবিশ্বাস।

NCC-র ১৩ নম্বর ত্রিপুরা ব্যাটেলিয়নের C.Oকর্নেল N.S. Baath জানান, এই শিবিরের মূল লক্ষ্য হলো ক্যাডেটদের মধ্যে দেশপ্রেম ও জাতীয় সংহতির চেতনা আরও শক্তিশালী করা। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনযাত্রার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেওয়া।

তাঁর মতে, Paramotor Flying-এর মতো ব্যতিক্রমী আয়োজন ক্যাডেটদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ভয় কাটিয়ে সাহসী মানসিকতা ও ব্যক্তিত্ব বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গত ১ তারিখ থেকে ত্রিপুরায় শুরু হয়েছে এই বিশেষ জাতীয় সংহতি শিবির। শিবির চলাকালীন দেশের বিভিন্ন রাজ্য থেকে আসা NCC ক্যাডেটদের ত্রিপুরার বিভিন্ন ঐতিহাসিক ও পর্যটনকেন্দ্র ঘুরিয়ে দেখানো হবে। এর মধ্য দিয়ে একদিকে যেমন ক্যাডেটরা ত্রিপুরার সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ পাবেন, তেমনই তৈরি হবে দেশের বিভিন্ন প্রান্তের তরুণদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সাংস্কৃতিক আদান-প্রদান।Paramotor Flying-এ অংশ নেওয়া ক্যাডেটদের মতে , আকাশে ওড়ার এই অভিজ্ঞতা শুধু রোমাঞ্চকরই নয়, একইসঙ্গে আত্মবিশ্বাস বাড়ানোরও এক অনন্য সুযোগ।

দেশের বিভিন্ন প্রান্তের বন্ধুদের সঙ্গে একসঙ্গে এই অভিজ্ঞতা ভাগ করে নেওয়াও তাদের কাছে বিশেষ স্মরণীয় হয়ে থাকবে।সব মিলিয়ে, সোনামুড়া রাঙ্গামাটির আকাশে NCC ক্যাডেটদের এই রোমাঞ্চকর উড়ান হয়ে উঠল সাহস ও আত্মবিশ্বাসের এক অনন্য বার্তা।

Leave a Comment