শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে TCPCR-এর উদ্যোগে প্রথম ‘শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ’ আগরতলায়

প্রগতি ত্রিপুরা, ১৬ সেপ্টেম্বর, ২০২৬: শিশুদের অধিকার, নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন (TCPCR)-এর উদ্যোগে বুধবার আগরতলার মেলারমাঠে কমিশনের কার্যালয়ে প্রথম ‘শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ’ অনুষ্ঠিত হয়। কনক্লেভে রাজ্যের বিভিন্ন জেলার Child Welfare Committee (CWC), District Inspector of Social Education (DISE), District Child Protection Officer (DCPO) এবং Child Helpline (CHL)-এর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

কনক্লেভের মূল উদ্দেশ্য ছিল রাজ্যে শিশু অধিকার ও শিশু সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধি করা। অনুষ্ঠানে শিশু সুরক্ষা ব্যবস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনার অন্যতম বিষয় ছিল Juvenile Justice Act ও POCSO Act-এর কার্যকর বাস্তবায়ন, POCSO মামলার দ্রুত তদন্ত ও নিষ্পত্তি, শিশু-বান্ধব পদ্ধতি নিশ্চিত করা এবং POCSO মামলায় শিশু ও ভুক্তভোগীদের প্রয়োজনীয় সহায়তা ও পুনর্বাসন ব্যবস্থা আরও শক্তিশালী করা। পাশাপাশি শিশু পাচার প্রতিরোধ, সীমান্তবর্তী এলাকায় শিশুদের সুরক্ষা, অনলাইনে শিশুদের নিরাপত্তা ও সাইবার সুরক্ষা নিয়েও আলোচনা হয়।

এছাড়াও বিদ্যালয়ে নিরাপদ ও শিশু-বান্ধব পরিবেশ নিশ্চিত করা, Child Helpline 1098-এর কার্যকর ব্যবস্থাপনা, বিভিন্ন জেলার শিশু সুরক্ষা ব্যবস্থার সমস্যা, চ্যালেঞ্জ ও সফল উদ্যোগ নিয়ে মতবিনিময় করা হয়।

কনক্লেভে RTE Act-এর Section 12(1)(C) অনুযায়ী আর্থিকভাবে দুর্বল ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বেসরকারি বিদ্যালয়ে নির্ধারিত আসন সংরক্ষণের বাস্তবায়ন নিয়েও আলোচনা হয়। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা (Inclusive Education) এবং শিশুদের মধ্যে Learning Disability দ্রুত শনাক্তকরণ, মূল্যায়ন ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়টিও গুরুত্ব পায়।

বিভিন্ন জেলার বাস্তব অভিজ্ঞতা ও ভালো উদ্যোগ তুলে ধরে শিশু সুরক্ষা ব্যবস্থার ঘাটতি চিহ্নিত করে সমন্বিত উদ্যোগ এবং বাস্তবসম্মত সুপারিশ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।

TCPCR-এর পক্ষ থেকে জানানো হয়, প্রতিটি শিশুর অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও সুস্থ বিকাশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থার সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কনক্লেভ রাজ্যে আরও শক্তিশালী ও সমন্বিত শিশু সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কনক্লেভে সভাপতিত্ব করেন TCPCR-এর চেয়ারপারসন শ্রীমতি জয়ন্তী দেববর্মা। উপস্থিত ছিলেন সদস্য সচিব মাধব পাল, সদস্য শ্রীমতি চামেলী সাহা, মনিকা দেববর্মা, মৈত্রী দেব দত্ত এবং সদস্য গৌতম কুমার শীল। এছাড়াও বিভিন্ন জেলার Child Welfare Committee-এর চেয়ারপারসন ও District Child Welfare Officers-রা উপস্থিত ছিলেন।

Leave a Comment