উন্নয়ন সংঘের ৭৪তম প্রতিষ্ঠা দিবস: রক্তদান শিবিরের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

প্রগতি ত্রিপুরা , ১৩ সেপ্টেম্বর, ২০২৬: আগরতলায় উন্নয়ন সংঘের ৭৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রবিবার সকালে উন্নয়ন সংঘের প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা এবং আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার সহ ক্লাবের কর্মকর্তারা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে রক্তদানের গুরুত্ব তুলে ধরে সকলকে মানবিক এই উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বিভিন্ন সময়েই স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে মানুষের জীবন বাঁচানোর পাশাপাশি যুবসমাজ ও ক্লাবগুলিকে সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন।

ক্লাব কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরে স্থানীয় মানুষ ও ক্লাব সদস্যদের উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। রক্তদান যে মানবতার অন্যতম শ্রেষ্ঠ সেবা—এই বার্তাকেই সামনে রেখে প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিকে সামাজিক দায়বদ্ধতার সঙ্গে যুক্ত করেছে উন্নয়ন সংঘ।

Leave a Comment