প্রগতি ত্রিপুরা, ১০ সেপ্টেম্বর, ২০২৬: ত্রিপুরার ধরিয়াথল ব্লকের ৪ নম্বর ওয়ার্ডে ভজনলালকেই চাইছেন গ্রামের মানুষ। গ্রামবাসীর অভিযোগ, উন্নয়নমূলক কাজের স্বার্থে এলাকার বাসিন্দারা ভজনলালকে দায়িত্ব দেওয়ার পক্ষে থাকলেও, স্থানীয় বিধায়ক (এমএলএ) ও এমডিসি (MDC) তা মানতে নারাজ।
এলাকাবাসীর দাবি অনুযায়ী, ওই ওয়ার্ডে প্রায় ১২০ থেকে ১২৫টি পরিবার এবং মোট ভোটারের সংখ্যা প্রায় ৪০০। কিন্তু স্থানীয় জনপ্রতিনিধিদের চাপের মুখে ভজনলালকে ওই পদ থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ ওঠে।
গ্রামবাসীদের স্পষ্ট বক্তব্য, যদি ভজনলালকে ওই পদে রাখা না হয়, তবে তাঁরা সকলে মিলে নির্বাচন বয়কট করবেন। এমনকি এই ৪ নম্বর ওয়ার্ডে আর কেউ ভোট দেবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ জনসাধারণ। স্থানীয়দের দাবি, শিক্ষিত ও যোগ্য ব্যক্তি দায়িত্বে থাকলে এলাকার রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ বা অন্যান্য পরিকাঠামো উন্নয়নের কাজ সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব হয়।
পরিস্থিতি সামাল দিতে এবং এলাকার উন্নয়ন সুনিশ্চিত করতে স্থানীয় প্রশাসন কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার বিষয়।







