প্রগতি ত্রিপুরা, ০৮ সেপ্টেম্বর, ২০২৬: আগামী 10 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে। ভিলেজ নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই পাহাড়ি এলাকায় রাজনৈতিক উত্তাপ ও তৎপরতা ক্রমশ বাড়ছে। দ্বিদলীয় রাজনৈতিক সমীকরণের আবহে চলছে জোর কদমে মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব। আর সেই আবহেই মঙ্গলবার শান্তিরবাজার মহকুমা অন্তর্গত বগাফা ব্লকে বিজেপির মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক জমায়েত ও মিছিলের আয়োজন করা হয়।
শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিজেপি মন্ডল কার্যালয় থেকে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে শুরু হয় মিছিলটি। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বগাফা ব্লক কার্যালয়ে পৌঁছয়। সেখানে রিটার্নিং অফিসার মনোজ পালের নিকট মনোনয়নপত্র জমা দেন জোটের মনোনীত প্রার্থীরা। মনোনয়ন জমা দেওয়ার কর্মসূচিতে বিজেপির পাশাপাশি তিপ্রামথা ও আইপিএফটির কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। ফলে পুরো কর্মসূচিকে ঘিরে তৈরি হয় উৎসবমুখর রাজনৈতিক পরিবেশ।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, এমডিসি কেনারাম রিয়াং, শান্তিরবাজার মণ্ডল সভাপতি দেবাশীষ ভৌমিক, জনজাতি মোর্চার রাজ্য কমিটির সহ সভাপতি রবীন্দ্র রিয়াং, কিষান মোর্চার রাজ্য কমিটির সম্পাদক সত্যব্রত সাহা, বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক মম্বু মগ, তিপ্রামথার সিনিয়র নেতা হরেন্দ্র রিয়াং, তিপ্রামথার কেন্দ্রীয় কমিটির সদস্য গৌরব চৌধুরী এবং শান্তিরবাজার অঞ্চল কমিটির সদস্য সুজন সরকার, জনজাতি মোর্চার রাজ্য কমিটির সদস্য রামবাবু রিয়াং, জনজাতি মোর্চার মন্ডল সভাপতি উপেন্দ্র রিয়াং সহ অন্যান্য নেতৃত্ব। এদিন মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।







