৩ বছরে পিএমজিএসওয়াই প্রকল্পে রাজ্যে ২৮১.০৮ কিলোমিটার দৈর্ঘ্যের ৭৬টি রাস্তা নির্মাণ করা হয়েছে: মুখ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক, ৩১আগস্ট, ২০২৬: গত ৩ বছরে পিএমজিএসওয়াই প্রকল্পের অধীনে রাজ্যে ২৮১.০৮ কিলোমিটার দৈর্ঘ্যের ৭৬টি রাস্তা নির্মাণ করা হয়েছে। আজ রাজ্য বিধানসভায় বিধায়ক অন্তরা সরকার দেবের এক প্রশ্নের লিখিত উত্তরে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২০২৩-২৪ অর্থবছরে ১১১.৭১ কিলোমিটার, ২০২৪-২৫ অর্থবছরে ৭১.৩৯৬ কিলোমিটার এবং ২০২৫-২৬ অর্থবছরে ৯৭.৯৮৫ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে সর্ব মৌসুমী উপযুক্ত কোনও গ্রাম সড়ক সংযোগের বাইরে নেই।

Leave a Comment