জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে বিলোনিয়ায় জেলা ভিত্তিক বিশেষ অনুষ্ঠান।

প্রগতি ত্রিপুরা, ২৯ আগস্ট, ২০২৬: জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে আজ দক্ষিণ জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে বিলোনিয়ায় অনুষ্ঠিত হয় জেলা ভিত্তিক বিশেষ অনুষ্ঠান। বিলোনিয়া পুরাতন টাউন হলে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্তসহ উপস্থিত অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত।

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরার জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি, বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, কুংফু অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি দ্বীপায়ন চৌধুরীসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। অনুষ্ঠানে মেজর ধ্যানচাঁদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য ও মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত অতিথিরা। পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত খেলোয়াড় এবং খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয় স্মারক উপহার।জাতীয় ক্রীড়া দিবসকে সামনে রেখে খেলাধুলার প্রসার ঘটানো, যুব সমাজকে ক্রীড়ামুখী করে তোলা এবং সুস্থ সমাজ গঠনের বার্তা ছড়িয়ে দিতেই এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Comment