প্রগতি ত্রিপুরা, ২৯ আগস্ট, ২০২৬: আগরতলা প্রেস ক্লাবে Assembly Of Retired Tribals Intellectuals & Schollors of Tripura ( ARTIST)র উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন রাজ্য সরকারের প্রাক্তন আইন সচিব দাতামোহন জমাতিয়া। উপস্থিত ছিলেন সমীর দেববর্মা, ডা সত্যরঞ্জন দেববর্মা, ধীরাজ দেববর্মা।টিটিএএডিসির ক্ষমতায়ন বিষয়ক সেমিনারটি ত্রিপুরার উপজাতিদের উন্নয়নের প্রক্রিয়ায় এক অগ্রবর্তী পদক্ষেপ হিসাবে মনে করেন আয়োজকেরা।
ত্রিপুরা উপজাতি এলাকা স্বায়ত্তশাসিত জেলা পরিষদ এর ইতিহাস, প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধি এবং জনজাতির সামগ্রিক আর্থ-সামাজিক অবস্থা নিয়ে একটি শিক্ষামূলক সচেতনতামূলক সেমিনার আয়োজিত হয়েছে। ‘অ্যাসেম্বলি অব রিটায়ার্ড ট্রাইবাল ইন্টেলেকচুয়ালস অ্যান্ড স্কলারস’ -এর উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।
আয়োজকদের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে প্রতিনিধি জানান, এটি সম্পূর্ণ একটি অরাজনৈতিক ও সচেতনতামূলক উদ্যোগ। টিএডিসি গঠনের পটভূমি, ১৯৭৯ পরবর্তী উন্নয়ন, সপ্তম তপশিল থেকে ষষ্ঠ তপশিলে রূপান্তর এবং পরিষদের শাসন ও প্রশাসনিক ক্ষমতা বাড়াতে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে—সে বিষয়ে বিস্তারিত আলোচনা করাই এই আলোচনার মূল উদ্দেশ্য।
তিনি আরও উল্লেখ করেন যে, একসময় উপজাতি সমাজের অভ্যন্তরীণ সুশৃঙ্খল পরিবেশ ছিল, যা সাম্প্রতিককালে বেশ কিছু ক্ষেত্রে ব্যাহত হয়েছে। তবে সঠিক শিক্ষার প্রসার ও অভিজ্ঞতার বিচারে বর্তমান সমাজে অনেক মধ্যবিত্ত ও উচ্চবিত্ত পরিবারের আত্মপ্রকাশ ঘটেছে এবং অনেকেই উচ্চপদে কর্মরত।
উক্ত আলোচনা চক্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। প্রধান বক্তা হিসেবে ছিলেন ত্রিপুরা সরকারের প্রাক্তন প্রিন্সিপাল ল সেক্রেটারি জগন্নাথ দেববর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন ট্রাইবাল ওয়েলফেয়ারের প্রাক্তন অধিকর্তা সতীরঞ্জন দেববর্মা, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক জ্যোতিপ্রকাশ দেববর্মা এবং প্রাক্তন এসডিএম ধীরাজ দেববর্মা।
বক্তারা জানান, অতীত ও বর্তমানের অভিজ্ঞতার ভিত্তিতে টিএডিসি-কে কীভাবে আরও সুসংগঠিত ও ক্ষমতায়িত করে জনজাতির উন্নয়ন সুনিশ্চিত করা যায়, সেই রূপরেখা তৈরি করতেই এই শিক্ষামূলক কর্মসূচির সূচনা করা হয়েছে।








