কলসীরমুখ এলাকায় এক টম টম চালককে মারধোর করার অভিযোগ

প্রগতি ত্রিপুরা, ২৭ আগস্ট, ২০২৬: কলসীরমুখ এলাকায় এক টম টম চালককে ডেকে নিয়ে গিয়ে মারধোর করার অভিযোগ উঠে আসলো। ঘটনার বিবরনে জানা যায় জোলাইবাড়ী বিধানসভাকেন্দ্রের অধীনে কলসীরমুখ এলাকায় অভিজিৎ শীল নামে এক যুবককে কলসীর মুখ বাজার এলাকায় ডেকেনিয়ে মারধোর করে কিছু সংখ্যক যুবক।

বর্তমানসময়ে টম টম চালক আহত অবস্থায় বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এই বিষয়ে আহত যুবক অভিজিৎ শীল সংবাদমাধ্যমের সন্মুখিন হয়েজানান বুধবার কলসীরমুখ উনার উর বারির সামনে টম টম গাড়ী রাখতেযাবার সময় স্থানীয় যুবক বাপন হঠাৎকরে বাইকনিয়ে গাড়ীর সামনে দারিয়েপরে। পরবর্তীসময় অভিজিৎকে কলসীরমুখ বাজারে যাবার জন্য বলে।

বাপনের কথা অনুযায়ী অভিজিৎ শীল কলসীর মুখ বাজারে গেলে সেখানে বাপন সহ আরো তিনজন যুবক মিলে অভিজিৎ শীলকে মারধোর করে বলে অভিযোগ। পরবর্তীসময় আহত অবস্থায় অভিজিৎ শীল চিকিৎসার জন্য বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আসে। বর্তমানে সে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আহত টম টম চালক জানান এইবিষয়ে অভিযুক্তদের নামে বাইখোড়া থানায় অভিযোগ জানাননো হয়েছে। অভিজিৎ শীল চাইছে বাইখোড়া থানার পুলিশ যেন এই বিষয়ে সঠিক পদক্ষেপ গ্রহনকরে ঘটনার সঙ্গে জরিতদের শাস্তি প্রদান করে।

Leave a Comment