ভাড়া নেওয়া গাড়ি ফেরত না দিয়ে বন্ধক রাখার অভিযোগ: থানায় দ্বারস্থ ভুক্তভোগী মালিক

প্রগতি ত্রিপুরা, ২৭ আগস্ট, ২০২৬: ভাড়া নেওয়ার কথা বলে নতুন কেনা গাড়ি আত্মসাৎ ও তৃতীয় ব্যক্তির কাছে বন্ধক রাখার এক গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনাটি কেন্দ্র করে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে ভুক্তভোগী গাড়ি মালিকের মধ্যে। বাধ্য হয়ে ন্যায্য বিচার ও গাড়ি উদ্ধারের দাবিতে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

ঘটনার বিবরণ পশ্চিম ত্রিপুরার পচিংছড়ি বাড়ি (শিবনগর) এলাকার বাসিন্দা প্রসেনজিৎ ভৌমিক জানান, তিনি একটি নতুন অটো (ওরা/ই-গাড়ি) ক্রয় করেছিলেন। মতি নগরের এক ব্যক্তির মাধ্যমে আশিস মিয়া নামের জনৈক ব্যক্তির কাছে গাড়িটি ভাড়ায় খাটানোর জন্য দেন প্রসেনজিৎবাবু।

পরবর্তীকালে আশিস মিয়া গাড়িটির নির্ধারিত ভাড়া দেওয়া তো দূর, প্রসেনজিৎবাবুর ফোন ধরাও বন্ধ করে দেন। এমনকি ফোন করলে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে অভিযোগ। প্রসেনজিৎবাবু খোঁজ নিয়ে জানতে পারেন যে, আশিস মিয়া তার অনুমতি ছাড়াই গাড়িটি ধর্মনগর ও মনিপুরের মধ্যবর্তী কোনো এলাকার এক ব্যক্তির কাছে বন্ধক রেখে দিয়েছেন।

কীপ্রসেনজিৎ ভৌমিক জানান নতুন কেনা অটোটির নম্বর হলো TR 01 CF 0520। গাড়ি কেনার জন্য ফাইন্যান্স কোম্পানির কাছ থেকে ঋণ নেওয়া হয়েছিল। সময়মতো গাড়ির কিস্তি না মিটলে ফাইন্যান্স কোম্পানির কর্মীরা তাকে ক্রমাগত চাপ দিচ্ছেন। কোনো উপায় না দেখে তিনি মহারানীপুর থানায় আশিস মিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।

ভুক্তভোগী প্রসেনজিৎ ভৌমিক অবিলম্বে তার গাড়িটি উদ্ধার এবং অভিযুক্ত আশিস মিয়ার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।

Leave a Comment