জোটে কোনো ফাটল নেই, দিল্লি নেতৃত্বই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে: প্রদেশ বিজেপি সভাপতি

প্রগতি ত্রিপুরা, ২৬ আগস্ট, ২০২৬: জোটের সম্পর্ক ও সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়ে মুখ খুললেন প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেব রায়। জোটে ফাটলের জল্পনা উড়িয়ে দিয়ে তিনি স্পষ্টভাবে জানান যে, দল একটি জাতীয় শক্তি এবং সমস্ত গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত কেন্দ্রীয় দিল্লি নেতৃত্বই গ্রহণ করে থাকেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, জোটে কোনো ধরণের ফাটল বা বিরোধের সৃষ্টি হয়নি।

কেন্দ্রীয় নেতৃত্ব পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং সময়মতো সঠিক সিদ্ধান্ত সকলের সামনে আসবে। দলের নেওয়া সিদ্ধান্তসমূহ সর্বদা রাজ্যবাসী, সাধারণ জনগণ এবং দলের সার্বিক কল্যাণের কথা মাথায় রেখেই চূড়ান্ত করা হয়। বিরোধী বা অন্যান্য দলের আন্দোলনের বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, “এটি সম্পূর্ণ তাদের নিজস্ব এজেন্ডা ও রাজনৈতিক সিদ্ধান্ত। স্বাধীনভাবে তারা তাদের কর্মসূচি পালন করতেই পারে, এই বিষয়ে আমাদের নতুন করে কিছু বলার নেই।”

Leave a Comment