প্রগতি ত্রিপুরা, ২৬ আগস্ট, ২০২৬: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার ও সুশাসনের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যজুড়ে মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ সূচির আয়োজন করেছে ভারতীয় জনতা পার্টি। আগামী ১৭ই সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৭ই অক্টোবর পর্যন্ত এই জনসেবামূলক প্রচার অভিযান পরিচালিত হবে। অভিযানকে সফল করে তুলতে আয়োজিত বিশেষ কর্মশালায় প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেব রায় জানান ৭ই সেপ্টেম্বর থেকে ১৭ই অক্টোবর পর্যন্ত কেন্দ্র ও রাজ্য নির্দেশিত এই ‘সেবা সংকল্প অভিযান’-এর মাধ্যমে সুশাসন এবং ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর বার্তা নিয়ে দলের কর্মী-সমর্থকেরা তৃণমূলে পৌঁছাবেন।
অভিযানের রূপরেখা তৈরিতে একটি গুরুত্বপূর্ণ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে, যেখানে জেলা সভাপতি, মণ্ডল সভাপতি, এমএলএ, রাজ্য সরকারের মন্ত্রী এবং অন্যান্য পদাধিকারীগণ উপস্থিত ছিলেন। আজকের এই বৈঠকের মূল লক্ষ্য হলো অভিযানের প্রতিটি সেবামূলক কর্মসূচি কীভাবে প্রতিটি বুথ ও সাধারণ মানুষের কাছে নিখুঁতভাবে পৌঁছে দেওয়া যায় তার দিকনির্দেশনা প্রস্তুত করা। সেবা ও সমর্পণ এর ২৫ বছর সেবা সংকল্প অভিযান কে সামনে রেখে পুরা প্রদেশ বিজেপি দলের উদ্যোগে আগরতলা স্টেইট গেস্ট হাউসে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেব রায় সহ অন্যান্য মন্ত্রী বিধায়কেরা।








