রাজ্যে রাজনৈতিক হিংসা ও দ্বিচারিতার তীব্র সমালোচনা করেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী

প্রগতি ত্রিপুরা, ২৬ আগস্ট, ২০২৬: গতকাল মাতারবাড়ি দাতারাম বাড়ি বিজেপি ও মথার সংঘর্ষ নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। বিরোধী দলনেতা বালে সম্প্রতি দাতোরাম ও খুুমলুঙের হিংসাত্মক ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র ত্রিপুরা রাজ্য কমিটির শীর্ষ নেতৃত্ব।

এক সাংবাদিক সম্মেলনে দলীয় বক্তব্য তুলে ধরে শীর্ষ নেতা জানান, দাতোরাম এবং ২১ তারিখের খুুমলুঙের ঘটনায় একাধিক গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। সঠিক সময়ে পুলিশ ঘটনাস্থলে না পৌঁছানোয় পরিস্থিতি আরও জটিল রূপ নেয় বলে অভিযোগে বলা হয়।

সিপিআই(এম)-এর দাবি, বিজেপি ও তিপ্রামোথা—উভয় দলের শীর্ষ নেতৃত্বের রাজনৈতিক চক্রান্তের কারণেই এই ধরনের সংঘাত জিইয়ে রাখা হচ্ছে। একদিকে এডিসি প্রশাসনে কাজের ব্যর্থতার জন্য বিজেপিকে দায়ী করা, অন্যদিকে রাজ্য সরকারের ব্যর্থতার অজুহাত হিসেবে মোথাকে তুলে ধরার এই কৌশল আসলে এক ধরনের রাজনৈতিক ‘দ্বিচারিতা’।

দলের অভিযোগ, এই ধরনের উদ্দেশ্যপ্রণোদিত সংঘাতের ফলে সাধারণ ও নিরীহ মানুষই বারবার আক্রান্ত হচ্ছেন। এছাড়া বিরোধী দলের কার্যালয় ভাঙচুর, রক্তদান শিবিরে বাধা দেওয়া, এমনকি জাতীয় পতাকা উত্তোলনে বাধা দেওয়ার মতো অনভিপ্রেত ঘটনারও তীব্র সমালোচনা করে ক্ষমতাসীন শিবিরের ভূমিকার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয়।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী