প্রগতি ত্রিপুরা, ২২ আগস্ট, ২০২৬: বিশালগড় অত্র এলাকায় চুরি ছিনতাই মারধর সহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে।
নিরব দর্শকের ভূমিকা পালন করছে প্রশাসন। গতকাল গভীর রাতে বিশালগড় থানাধীন মোটর স্ট্যান্ড সংলগ্ন সড়কে তিনটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে।
শনিবার সকালে দোকান খুলতে এসে দেখতে পান এই ঘটনা তা দেখে দোকান মালিক হতবাক হয়ে পড়েন কান্নায় ভেঙে পড়ে তারা খবর দেওয়া হয় থানায় ছুটে আসেন পুলিশ।
পুলিশ ঘটনার স্থলে গিয়ে ডাইরিতে নাম লিপিবদ্ধ করে আসে এটাই পুলিশের কাজ কিন্তু আশ্চর্যের বিষয় হলো জনগণ চোরকে ধরে পুলিশের হাতে তুলে ফেলে সন্ধ্যার পর পুলিশ চোরকে জামাই আদর করে ছেড়ে দেয় এই ধরনের অভিযোগ প্রতিনিয়ত উঠছে বিশালগড় থানার বিরুদ্ধে।
তবে বলাই বাহুল্য বিশালগড় থানার ওসি বিজয় দাস আসার পর থেকে বিশালগড় বৃদ্ধি পাচ্ছে অপরাধমূলক ঘটনা কোথায় ও আবার স্বর্ণ কেলেঙ্কারিতে জড়িয়ে রয়েছে থানার ওসি থেকে শুরু করে একাংশ পুলিশ আধিকারিক মামলা চায় হাইকোর্ট অব্দি এই হলো বিশালগড়ের প্রশাসন। কোন রাজ্যে বাস করছি আমরা? সাধারণ মানুষের নিরাপত্তা কে দেবে?








