সরকারি কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ, নির্মাণের আগেই খসে পড়লো জলের ট্যাঙ্কের ঢালাই, টাইলস

প্রগতি ত্রিপুরা,১৭ আগস্ট, ২০২৬: মান্দাই ব্লকের অন্তর্গত ইন্সপেক্টর অফ মান্দাইয়ের অধীন সাউথ শিবনগর পঞ্চায়েতের অন্তর্গত চন্দ্রধন এস বি স্কুলের ছাত্র ছাত্রীদের পানীয় জলের চাহিদা মেটাতে একটি মিনি ওয়াটার ট্যাংক বোসনোর কাজ শুরু হয় যার কাজ ব্লকের তরফে পঞ্চায়েতের মাধ্যমে হচ্ছিল।

কিন্তু এই ট্যাঙ্কের পানীয় জল আর জুটলো না ছাত্র ছাত্রীদের কপালে।কাজ সম্পূর্ণ না করেই কাজ বন্ধ করে দেওয়া হয় প্রায় ৬ মাস চলে এবং এরই মধ্যে খসে পড়েছে ঢালাই,প্লাস্টার, টাইলস যা দেখে রীতিমত ক্ষুব্ধ ছাত্র ছাত্রীদের অভিবাবক মহল।গোটা ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান এবং ছাত্র ছাত্রীদের স্বার্থে ট্যাংকটির কাজ সম্পন্ন করার দাবি জানান এক শিক্ষক।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী