এইচআইভি/এইডস সচেতনতায় সোনামুড়া উপ-বিভাগীয় হাসপাতালে বিশেষ প্রচারাভিযান

প্রগতি ত্রিপুরা, ১২ আগস্ট,২০২৬: এইচআইভি ও এইডস সম্পর্কে সর্বসাধারণের সচেতনতা বৃদ্ধি এবং সঠিক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে সোনামুড়া উপ-বিভাগীয় হাসপাতাল, মেলাঘরে অনুষ্ঠিত হলো এক জেলা পর্যায়ের ‘নিবিড় আইইসি (IEC) প্রচারাভিযান’। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ এবং ত্রিপুরা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতির যৌথ উদ্যোগে ও সমর্থনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেলাঘর পুরো পরিষদের চেয়ারম্যান অনামিকা ঘোষ পাল রায়, ডিসিএম অভিরাম দেববর্মা, সৌরভ সরকার ডেপুটি ডাইরেক্টর টিএসএসিএস, প্রীতি দেববর্মা এসিস্ট্যান্ট ডাইরেক্টর টিএসএসিএস, সোনামুড়া মহকুমা স্বাস্থ্য আধিকার সুব্রত দাস সহ অন্যান্যরা।

বুধবার আয়োজিত এই প্রচারাভিযানে মূল জোর দেওয়া হয় ‘আত্ম-ঝুঁকি মূল্যায়ন’ (Self-risk assessment) এবং সঠিক সচেতনতার ওপর। চিকিৎসকদের মতে, ভয় বা সামাজিক কুসংস্কার নয়—সঠিক জ্ঞান ও সময়মতো সচেতনতাই এই রোগ প্রতিরোধের প্রধান চাবিকাঠি।

কর্মসূচি থেকে জানানো হয়, এইচআইভি বা এইডস সংক্রান্ত যেকোনো তথ্য, স্বাস্থ্যগত জিজ্ঞাসা বা গোপনীয় পরামর্শের জন্য সাধারণ মানুষ টোল-ফ্রি জাতীয় হেল্পলাইন নম্বর ১০৯৭-এ যোগাযোগ করতে পারবেন।

অনুষ্ঠানে উপ-বিভাগীয় হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং এলাকার বহু নাগরিক উপস্থিত ছিলেন। হাসপাতাল চত্বরে উপস্থিত রোগী ও তাঁদের স্বজনদের মধ্যেও সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়। এ দিনের আলোচনা সভা শেষে উপস্থিত অতিথি, স্বাস্থ্যকর্মী এবং শিক্ষার্থীদের নিয়ে এক সচেতনতামূলক রেলি সংগঠিত করা হয়।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী