ভারত ছাড়ো দিবস ও বিশ্ব আদিবাসী দিবসে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের বিশেষ বার্তা

প্রগতি ত্রিপুরা, ৯ অগাস্ট, ২০২৬: ৯ই আগস্ট ভারতবর্ষের ইতিহাসে এক অত্যন্ত ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ দিন। ১৯৪২ সালের এই দিনে জাতির জনক মহাত্মা গান্ধী ব্রিটিশ শাসন থেকে ভারতবর্ষকে মুক্ত করতে ‘ভারত ছাড়ো’ আন্দোলনের ডাক দিয়েছিলেন। এ উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে এক বার্তা প্রকাশ করা হয়েছে।

ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনের স্মরণে কথা বলতে গিয়ে জানানো হয়, এই সত্যাগ্রহ আন্দোলন ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। দেশের লাখ লাখ মানুষ এই আন্দোলনে শামিল হয়ে স্বাধীনতা অর্জনে অসামান্য ভূমিকা রেখেছিলেন। বর্তমান সময়ে দাঁড়িয়ে এই আন্দোলনের প্রাসঙ্গিকতা উল্লেখ করে বলা হয়, কংগ্রেস দল শুরু থেকেই অহিংস ও শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করে এসেছে। বর্তমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিতে ভালোবাসা, সংহতি ও ভাইচারার বার্তা নিয়েই দল সামনের দিকে এগিয়ে যেতে বদ্ধপরিকর।

একই দিনে ‘আন্তর্জাতিক বিশ্ব আদিবাসী দিবস’ উপলক্ষে রাজ্যের সমস্ত আদিবাসী সম্প্রদায়ের ভাই-বোন ও শুভানুধ্যায়ীদের ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানানো হয়েছে। বলা হয়, আদিবাসী সমাজের ন্যায়সংগত দাবি-দাওয়া, তাঁদের ঐতিহ্য, সমৃদ্ধ সংস্কৃতি এবং ভাষাকে সুরক্ষা ও শ্রদ্ধা জানানো প্রত্যেকের দায়িত্ব। তরুণ, যুব, ছাত্র, নারী, কৃষক ও বেকারদের স্বার্থ রক্ষায় কংগ্রেস তাঁদের লড়াই অব্যাহত রাখবে। সমাজের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর ও শক্তিশালী ভবিষ্যৎ নিশ্চিত করাই প্রদেশ কংগ্রেসের মূল লক্ষ্য।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী