অনলাইন ডেস্ক, ৫ অগাস্ট,২০২৬: ভারতের ক্রীড়া ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন ত্রিপুরার কন্যা অস্মিতা দে। কমনওয়েলথ গেমসে জুডো ইভেন্টে ভারতের হয়ে প্রথমবারের মতো স্বর্ণপদক জিতে ইতিহাস সৃষ্টি করেছেন তিনি।
এই ঐতিহাসিক সাফল্যের জন্য অস্মিতা দে-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। তাঁর সঙ্গে সাক্ষাৎ করে এই অসাধারণ অর্জনের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
অস্মিতা দে-র কঠোর পরিশ্রম, অদম্য অধ্যবসায় এবং লক্ষ্যে পৌঁছানোর দৃঢ় সংকল্প আজ দেশের কোটি কোটি তরুণ-তরুণীর কাছে এক অনুপ্রেরণার প্রতীক। তাঁর এই সাফল্য শুধু ত্রিপুরার নয়, সমগ্র ভারতের জন্য গর্বের বিষয়।
দেশের ক্রীড়াঙ্গনে তাঁর এই ঐতিহাসিক কৃতিত্ব আগামী প্রজন্মের খেলোয়াড়দের আরও বড় স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন পূরণে নিরলস পরিশ্রম করতে উৎসাহিত করবে।
অস্মিতা দে-র আগামী দিনের পথচলা আরও সাফল্যমণ্ডিত হোক—এই শুভকামনা রইল। সমগ্র দেশ তাঁর পাশে রয়েছে এবং তাঁর আরও অনেক সাফল্যের অপেক্ষায়।








