শ্রীশ্রী মা স্নেহময়ী আশ্রম ট্রাস্টের উদ্যোগে একটি বিনামূল্যের স্বাস্থ্য শিবিরের আয়োজন

অনলাইন ডেস্ক, ২ অগাস্ট, ২০২৬: রবিবার দশমীঘাটস্থিত শ্রী শ্রী মা স্নেহময়ী আশ্রম ট্রাস্টের উদ্যোগে একটি বিনামূল্যের স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডাঃ বিশাল কুমার। এসময় উপস্থিত ছিলেন মেয়র-ইন-কাউন্সিল তুষার কান্তি ভট্টাচার্যসহ শ্রী শ্রী মা স্নেহময়ী আশ্রম ট্রাস্টের কর্মকর্তারা।

স্বাস্থ্য শিবিরে সাধারণ মানুষের জন্য বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শের ব্যবস্থা করা হয়। ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সর্বস্তরের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সমাজসেবামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে এবং সাধারণ মানুষের দ্বারে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সম্প্রতি একটি বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। ‘শ্রী মা আশ্রম’-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সমাজের প্রতি দায়বদ্ধতা ও জনসেবার বার্তা তুলে ধরা হয়।

উদ্যোক্তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডাঃ বিশাল কুমার জানান, এই ধরণের স্বাস্থ্য শিবির কেবল চিকিৎসার সুযোগই বাড়ায় না, বরং সাধারণ মানুষকে স্বাস্থ্য সচেতন করে তুলতে বিশেষ ভূমিকা পালন করে। এ দিনের শিবিরে একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত থেকে বহু রোগীকে বিনামূল্যে পরামর্শ ও প্রয়োজনীয় সেবা প্রদান করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় প্রশাসনিক কর্তা ও সামাজিক নেতৃত্ব বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন।

আশ্রমের প্রতিনিধি ও স্বেচ্ছাসেবকদের এই মানবিক উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে বলা হয়, সমাজের সর্বস্তরের মানুষ যাতে উপকৃত হতে পারেন, সেই লক্ষ্যে এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বর্তমান সমাজে যুব সম্প্রদায়ের মধ্যে বাড়তে থাকা মাদকের প্রবণতাকে একটি বড় সামাজিক ব্যাধি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই সমস্যা মোকাবিলায় কেবল প্রশাসনিক কড়াকড়িই যথেষ্ট নয়; বরং বিভিন্ন সামাজিক সংস্থা, এনজিও এবং সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

মাদকবিরোধী সচেতনতা তৈরিতে এবং সামাজিক কুপথ থেকে যুবকদের ফিরিয়ে আনতে সংবাদমাধ্যমের সক্রিয় ভূমিকার বিশেষ প্রশংসা করা হয়। প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, জেলা প্রশাসন ও স্থানীয় পুরসভার পক্ষ থেকে এ ধরনের সামাজিক কল্যাণমূলক কাজে সর্বদা প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। সমাজকে মাদকমুক্ত করতে এবং সাধারণ মানুষের সার্বিক উন্নতির লক্ষ্যে এ জাতীয় উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আশাপ্রকাশ করা হয়।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী