রাজ্যের জাতীয় সড়কগুলির অবস্থার উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নিতে কেন্দ্রীয় মন্ত্রীকে রাজ্যপালের চিঠি

অনলাইন ডেস্ক, ২৪ জুলাই, ২০২৬: রাজ্যের জাতীয় সড়কগুলির অবস্থার উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নিতে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রী নীতিন গড়করির হস্তক্ষেপ চেয়েছেন। গতকাল কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রীকে লিখিত এক চিঠিতে তিনি আসাম ও আগরতলাকে সংযোগকারী ৮ নং জাতীয় সড়ক সহ রাজ্যের নির্মীয়মান জাতীয় সড়কগুলির অবস্থা সরেজমিনে খতিয়ে দেখতে সংশ্লিষ্ট মন্ত্রক জাতীয় সড়ক কর্তৃপক্ষের পক্ষ থেকে বরিষ্ঠ আধিকারিকদের একটি প্রতিনিধিদল ত্রিপুরায় পাঠাতে কেন্দ্রীয় মন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন। তার উপর ভিত্তি করে প্রয়োজনীয় গুণমান বজায় রেখে নির্মাণ কাজ ত্বরান্বিত করতেও তিনি অনুরোধ করেন। লোক ভবন থেকে এ সংবাদ জানানো হয়েছে।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী