প্রগতি ত্রিপুরা, ১১ জুলাই, ২০২৬: শনিবার রাজধানীর পুরাতন মোটর স্ট্যান্ড এলাকায় ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের ৪৫ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে দিনটি পালন করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শঙ্কর প্রসাদ দত্ত জানান যেই সময় ত্রিপুরা রাজ্য মোটর শ্রমিক ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছিল সেই সময় রাজ্যের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার জন্য একটা শক্তি সক্রিয় ছিল।
সেই সময় মাঝে মাঝে রাস্তা বন্ধ হয়ে যেত। সেই সময় এই বিষয় গুলি দেখার চেষ্টা করেছে এই সংগঠন। বর্তমানে রাজ্যের মানুষ স্বাধীন ভাবে মত প্রকাশ করতে পাড়ে না। এই পরিস্থিতিতে দাড়িয়ে সংগঠনের ৪৫ তম প্রতিষ্ঠা দিবস পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ।








